ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ৬৫ হাজার টাকার ফেনসিডিল উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 17 November, 2025, 6:33 PM

চাঁপাইনবাবগঞ্জে ৬৫ হাজার টাকার ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৬৫ হাজার টাকার ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। 

রবিবার (১৬ নভেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে এই মাদক উদ্ধার করে ৫৯ বিজিবি। 

তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সোমবার (১৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিপুল পরিমাণ ফেনসিডিল মজুদের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ বিওপি’র একটি টহল দল রবিবার দিবাগত রাত পৌণে ১২টায় অভিযান পরিচালনা করে। 

এ সময় সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় তল্লাশীর এক পর্যায়ে তিনটি প্লাস্টিকের ক্যারেটে বস্তাবন্দি অবস্থায় ৬৫ হাজার ৭ শত টাকার ৭৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

অধিনায়ক আরো জানান, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি’র আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status