ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
তারুণ্যের উৎসব; সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 17 November, 2025, 6:31 PM

তারুণ্যের উৎসব; সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

তারুণ্যের উৎসব; সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ নভেম্বর)  সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে উন্নত করতে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাঃ জিল্লুর রহমান ও মোহিনী তাবাসসুম,মুফাচ্ছিনুল ইসলাম তপু।

সাঁতার প্রতিযোগিতায়  অংশগ্রহণকারীদের মধ্য হতে ২৭ জন বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status