|
ভারতীয় সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতীয় সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’ সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা দেশকে ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি এ অভিযানকে ‘মাত্র ৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে উল্লেখ করেন। সোমবার নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়লগসের’ কার্টেন রেইজার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিঁদুর ছিল শুধু একটি ট্রেলার, যা ৮৮ ঘণ্টায় শেষ হয়েছে। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান সুযোগ দিলে, প্রতিবেশী দেশের সঙ্গে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয়, তা আমরা শেখাব। সেনাপ্রধান বলেন, আমরা বলতে পারি না যুদ্ধ কতদিন চলবে—এইবার ৮৮ ঘণ্টা, পরেরবার চার মাস বা চার বছরও হতে পারে। তাই দীর্ঘ যুদ্ধের জন্য পর্যাপ্ত খাদ্য, সরঞ্জাম ও অস্ত্রভান্ডার থাকা জরুরি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘নতুন নরমাল’ তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে উৎসাহ দিলে তা ভারতের জন্য উদ্বেগজনক। ভারত উন্নয়নের পথে এগোচ্ছে—কেউ বাধা সৃষ্টি করলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। কথা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। তিনি আরও বলেন, ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
