|
চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার গাজী নজরুল ইসলামের
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার গাজী নজরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ডা. আলহাজ্ব মো. রুহুল আমিন। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। দেশে দখলবাজি ও অনিয়ম চলবে না। দখল–চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে সবার ত্যাগ ও আন্তরিকতা প্রয়োজন।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল জলিল, সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ (ইসলামাবাদ), উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সরকারি সেক্রেটারি মহাসিন আলম, যুব বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল, কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, সহকারী সেক্রেটারি আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন, অফিস সম্পাদক মো. আবু বকর, বিজ্ঞান–তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. ফারুক হোসেন, পেশাজীবী সংগঠনের সভাপতি প্রভাষক ডা. আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, যুব জামায়াতের সভাপতি মো. হাসানুল বান্না, শ্রমিক কল্যাণের সভাপতি নূর আলম, মাওলানা আব্দুল হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
