|
গাজীপুরের বোর্ডবাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরের বোর্ডবাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টায় বোর্ডবাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের সাথে বারিখেয়ে পরে গেলে ট্রাকের চাকা তার উপর দিয়ে চলে যায়, এতে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। লাশটি প্রায় ৪০ মিানিট রাস্তায় পরে ছিল। জনগন ক্ষুব্ধ হয়ে সড়কের যানচলাচল বন্ধ করে দেয়। পরে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক থেকে ক্ষুব্ধ জনতাদের সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। পরে অজ্ঞাত লাশটি হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায় এবং হেলপারকে স্থানীয় জনগন আটক করে পুলিশে দেয়। ট্রাকটি গাছা থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে গাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাক জব্ধ ও হেল্পার আটক বলেও নিশ্চিত করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
