|
সেঞ্চুরি হাঁকিয়েই ফিরলেন শান্ত
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেঞ্চুরি হাঁকিয়েই ফিরলেন শান্ত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাকব্রাইনের করা ১২৯তম ওভারের দ্বিতীয় বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। তবে এরপর আর টিকতে পারেননি। এক বল পরেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি টাইগার দলপতি। ৫৪৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটারদের অর্ধশতককে সেঞ্চুরিতে রূপ দেয়ার সামর্থ নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এদিক থেকে শান্ত ব্যতিক্রম। এই টেস্টের আগে খেলা ৩৭ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি ছিল তার নামের পাশে। এদিন পেলেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটি। ওয়ানডে স্ট্যাইলে খেলে ১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করতে ১৪টি চার মেরেছেন শান্ত। শেষ পর্যন্ত আর দুই বল খেলেই বিদায় নেন এই বাঁহাতি। শান্তর আগে বিদায় নিয়েছেন লিটন দাসও। ৬৬ বলে ৮ চার ও ১ ছয়ে ৬০ রান করে হামফ্রিসের বলে ট্যাক্টরের হাতে ক্যাচ দেন এই উইকেটকিপার। দলের রান তখন ৫২৩।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
