ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
প্রযোজকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তমা মির্জার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 2:08 PM
সর্বশেষ আপডেট: Thursday, 13 November, 2025, 2:33 PM

প্রযোজকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তমা মির্জার

প্রযোজকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তমা মির্জার

প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া ‘মন বোঝে না’ সিনেমাটি হঠাৎ করেই গত সপ্তাহে মুক্তি পেয়েছে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে। এত বছর ছবির কোনো খবর না থাকলেও হঠাৎ মুক্তি পাওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ছবির নায়িকা তমা মির্জা। তিনি প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ এনেছেন।

২০১৩ সালে শুরু হয়ে ২০১৪ সালে শেষ হয় আয়েশা সিদ্দিকা পরিচালিত এই সিনেমার শুটিং। তমা মির্জা ও আরিফিন শুভ অভিনীত ছবিটি সেই সময়ই মুক্তির জন্য প্রস্তুত ছিল। কিন্তু দীর্ঘ এক দশক ধরে এটি আলোর মুখ দেখেনি।

গত শুক্রবার হঠাৎ করেই ছবিটি মুক্তি দেওয়া হয়। তবে মুক্তির আগে বা পরে প্রচারণায় ছিলেন না ছবির দুই প্রধান অভিনয়শিল্পী তমা ও শুভ।

এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল। এত বছর পর এসে মুক্তি দেওয়ায় দর্শকের কাছে এটি পুরোনো লাগবে, যা ছবির ক্ষতি। আর ছবির ক্ষতি মানেই প্রযোজকের ক্ষতি।

তিনি আরও বলেন, আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও লুক- সবকিছুই এখন অনেক বদলে গেছে। দর্শক যখন আজকের কাজের সঙ্গে এত পুরোনো কাজ তুলনা করবেন, তখন শিল্পীর সুনামও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার মনে হয়, একটি ছবির শুটিং শেষ হওয়ার সর্বোচ্চ তিন বছরের মধ্যে তা মুক্তি দেওয়া উচিত।

প্রযোজকের প্রতি ক্ষোভ জানিয়ে তমা মির্জা বলেন, প্রযোজকের অবশ্যই ছবিটি মুক্তি দেওয়ার অধিকার আছে। কিন্তু প্রধান অভিনয়শিল্পীদের সঙ্গে কোনো আলোচনা বা মতামত না নিয়েই এত বছর পর হঠাৎ মুক্তি- এটা চূড়ান্ত অপেশাদার আচরণ।

উল্লেখ্য, তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন আফরান নিশো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status