ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রামের সদরঘাট কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 9 November, 2025, 6:45 PM

চট্টগ্রামের সদরঘাট কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার

চট্টগ্রামের সদরঘাট কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার

চট্টগ্রাম নগরীর সদরঘাটে শত বছরেরও পুরোনো কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মন্দিরে ঢুকে প্রতিমার অঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও দান বাক্স থেকে টাকা নিয়ে গেছে ডাকাতদল।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা নিয়ে যায় ডাকাতেরা।

মন্দিরের সেবায়েত সানা ভট্টাচার্য্য জানান, সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খোলার পর ডাকাতির বিষয়টি জানাজানি হয়। দান বাক্সে ভক্তদের দেওয়া ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে। মূল দরজায় তালা দেওয়া ছিল। ধারণা করছি, মন্দিরের পেছনে ঘরের চালের ওপর উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ভেতরে ঢুকতে পারে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে সিসি ক্যামেরা না থাকায় চোর শনাক্ত করা যায়নি। মন্দির কর্তৃপক্ষ এজাহার দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status