|
পুরান ঢাকার বংশালে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() পুরান ঢাকার বংশালে আগুন শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর মাত্র পাঁচ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ২টা ১০ মিনিটে বংশালে বিএনপি অফিসের পাশে চারতলা ভবনের নিচতলায় অবস্থিত ‘আল নাসির মিষ্টির দোকানে’ আগুন লাগার সংবাদ পাই। এরপর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
