|
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন
নতুন সময় প্রতিবেদক
|
![]() সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন। সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল বলেন, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন) ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন- সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম। মামলার অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র এবং ইতিহাস বিকৃতি রোধের লক্ষ্য নিয়ে গত ৫ আগস্ট 'মঞ্চ ৭১' নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির উদ্দেশ্য ছিল- জাতির অর্জন মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি গ্রহণ করা। এই প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় একদল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিতে দিতে সভাস্থলে ঢুকে পড়ে। তারা সভাস্থলের দরজা বন্ধ করে দেয় এবং আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনকে লাঞ্ছিত করে। হট্টগোলকারীরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে এবং উপস্থিতদের অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
