|
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। গাড়ি দুইটি রাস্তায় রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুইজন মারা যান। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
