|
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
নতুন সময় ডেস্ক
|
![]() অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথে ছিলেন তিনি। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন। এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
