|
উজিরপুরে ব্যপক আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
এ এইচ অনিক
|
![]() উজিরপুরে ব্যপক আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবুদ্দিন আকন সাবুর নেতৃত্বে ইচলাদী বাসষ্ট্যান্ড থেকে একটি বিশাল র্যালি বের হয়ে সহরের বিভিন্ন সড়ক ঘুরে, উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এ-সময় উপজেলা পরিষদের দীঘিতে বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা অবমুক্ত করাহয় একই সাথে মেজর এম এ জলিল স্মৃতি স্তম্বের আশে পাশের জমিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী, পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার,সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম,পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সাধারন সম্পাদক মনিরা আক্তার শিখা। এছাড়াও উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী। সংক্ষিপ্ত সভায় উপজেলা যুবদলের আহবায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ বলেন বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ও তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উজিরপুর উপজেলা যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন কর্মসূচিতে যুবদলের সকল নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করার ঘোষণা দেন। এছাড়াও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
নলডাঙ্গায় একই রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ড, ভূমিভূত বসতবাড়ি ও মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন
