|
ঢাকা বরিশাল মহা সড়কের উজিরপুর বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড
এ এইচ অনিক
|
![]() ঢাকা বরিশাল মহা সড়কের উজিরপুর বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড সুত্রে জানা যায় ২৮ অক্টোবর দুপুর পৌনে ১২ টার দিকে বরিশাল থেকে খুলনা উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসির ব্রাহ্মণবাড়িয়া ব-১১-০০০৪ রেজিস্ট্রেশনের উক্ত পরিবহনটির পিছন থেকে ব্যাটারি সংযোগ বা যান্ত্রিক অন্য কোনো ত্রুটির কারণে হটাৎ আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছেন গাড়ির যাত্রীগন। আগুন দেখে তারা দ্রুত গাড়িথেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। আগুনে গাড়িটি উপরের অংশ সম্পূর্ণ পুড়েগেলেও গাড়িটির কোনো যাত্রী বা কেহ হতাহত হয়নি, জানিয়েছেন উজিরপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। তিনি আরও বলেন, সংবাদ পেয়ে আমরা উজিরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি, আমাদের পাশাপাশি বরিশাল হাইওয়ে পুলিশ ও উজিরপুর থানা আইনশৃঙ্খলা রক্ষাকারী সহ স্থানীয় জন সাধারণও আগুন নেভাতে আমাদের সহয়তা করেছেন। স্থানীয়রা বলেন আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায ৬ থেকে ৭ লক্ষ টাকার হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
