|
উখিয়ায় মালিক বিহীন ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ
|
![]() উখিয়ায় মালিক বিহীন ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার সোমবার (২৮ অক্টোবর) সকালে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের ঘুমধুম বিওপির টহলদলের সদস্যরা সীমান্তের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে উখিয়া রাজাপালং পশ্চিম দরগাহ বিল কবরস্থান নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে বিশেষ অভিযানে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। “বিজিবি সীমান্তের মাদক ও চোরাচালান প্রতিরোধ ও নজগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপ্রবেশ ঠেকানোর জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা ।” বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের জব্দকৃত মাদকের চালানের মধ্যে সবচেয়ে বড় বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত (গত ৬ মাসে) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ প্রায় ৫০ কোটি টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
