|
সার ডিলার হিসেবে স্বীকৃতি চেয়ে নাটোরে বীজ ব্যবসায়ীদের মানববন্ধন
মোঃ রাসেল, নাটোর
|
![]() সার ডিলার হিসেবে স্বীকৃতি চেয়ে নাটোরে বীজ ব্যবসায়ীদের মানববন্ধন মানববন্ধনে বক্তারা বলেন, তারা বহু বছর ধরে কৃষকদের কাছে মানসম্মত বীজ সরবরাহ করে আসছেন। তাই কৃষকদের কাছে সার সরবরাহ কার্যক্রমেও তাদের অন্তর্ভুক্ত করা যৌক্তিক দাবি। তারা আসন্ন “সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫”-এ বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, নাটোর সদর উপজেলা সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, লালপুর উপজেলার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, চাঁদ মিয়া সহ বিভিন্ন উপজেলার বীজ ডিলাররা। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে দাবিনামা (স্মারকলিপি) তুলে দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
