|
বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ আইনি নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে দশ কোটি টাকা এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আইনি নোটিশে উল্লেখ করা হয়। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। আইনি নোটিশে উল্লেখ করা হয়, 'গত ২৬ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ হতে দুইটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড পথচারী আবুল কালামের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবুল কালাম আজাদের তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। আবুল কালাম আজাদের স্ত্রী ও ২ টি শিশু সন্তান রয়েছে। আবুল কালাম আজাদের অর্থায়নে তার ছোট ভাই পড়াশোনা করেন। মেট্রোরেল ব্যবস্থাপনার চরম গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে আবুল কালাম নিহত হয়। ![]() বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ এর ফলে আবুল কালাম আজাদের নিহত হওয়ার দায় মেট্রোরেল কর্তৃপক্ষের। মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের স্থাপনা সমূহ এবং সরঞ্জামাদি দেখভাল ঠিকমতো করেনি এবং কোথায় কখন কি ধরনের ত্রুটি আছে তা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ না করে ত্রুটিযুক্ত অবস্থায় মেট্রোরেল পরিচালনা করে আসছেন। যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের অধীনে পরিচালিত মেট্রোরেল দীর্ঘদিন যাবৎ অবহেলা করছেন এবং ত্রুটি যুক্ত রেখে ও জননিরাপত্তা ঝুঁকির মধ্যে রেখে কার্যক্রম পরিচালনা করেছেন যার ফলে আবুল কালাম আজাদ নিহত হন। নোটিশে আরও বলা হয়, গত ২৭ অক্টোবর আবুল কালাম আজাদের নিহত হওয়ার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণস্বরুপ পাঁচ লাখ টাকা সরকারি সহায়তা দিবেন এবং তার পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরি দিবে, যাহা খুবই সামান্য, বাস্তবতা বিবর্জিত এবং আস্পষ্ট ও অবমাননাকর। আবুল কালাম আজাদের নিহত হওয়া জন্য নোটিশ গ্রহীতারা ক্ষতিপূরণ ও তার পরিবারের জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা স্বরূপ দশ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে দিবেন এবং তার পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাহা রাষ্ট্রের জন্য লজ্জাজনক নজির স্থাপন করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
