|
সোনারগাঁয়ে চাদাঁ না দেয়ায় ঠিকাদারকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে চাদাঁ না দেয়ায় ঠিকাদারকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মিরেরটেক এলাকায় মদনপুর-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী ঠিকাদার কামরুজ্জামান জানান, তিনি উপজেলার মীরেরটেক বাজার থেকে সাদিপুর রাস্তার মেরামতের কাজ পান। পরে কাজ করতে গেলে স্থানীয় গোলজার হোসেনের নেতৃত্বে আওলাদ, বাবু, সোহাগ, আল আমিনসহ ১০/১২ জনের একদল বাহিনী তার কাছে চাদাঁ দাবী করেন। চাদাঁ দিতে অস্বীকার করায় গত বৃহস্পতিবার তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু
