ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 October, 2025, 10:41 AM

কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী

কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে এবার শিরোনামে এলেন তার হবু পুত্রবধূর সঙ্গে থাকা এক দারুণ সম্পর্ক নিয়ে। সম্প্রতি শ্রাবন্তীকে দেখা গেল তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, এ সময় তাকে আদরে ভাসান অভিনেত্রী। 

দীর্ঘদিন ধরে দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। অভিনেত্রী শুরু থেকেই তাদের এই সম্পর্ককে সমর্থন করেছেন।

সম্প্রতি ছিল দামিনী ঘোষের জন্মদিন। সেই উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও অভিমন্যু দুজনেই। সেখানেই শ্রাবন্তী তার হবু পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাইয়ে দেন। তাদের এই স্নেহময় মুহূর্তের ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে।

অভিনেত্রী শ্রাবন্তী এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক শাশুড়ি-বৌমার প্রথাগত সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্ক কিছুটা 'বোন' এর মতো। এর কারণ হলো তাদের দুজনের বয়সের ব্যবধান খুব কম। শ্রাবন্তীর থেকে দামিনী মাত্র দশ বছরের ছোট। অন্যদিকে, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়।

এদিকে, ছেলে অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রী জানিয়েছেন, অভিমন্যু তার 'খুব ভালো বন্ধু' এবং তার সবচেয়ে বড় সমালোচক।

গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনীত সিনেমা 'দেবী চৌধুরানি' ভালো ব্যবসায়িক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জিও অভিনয় করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status