ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
মেট্রোরেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি, চলছে খসে পড়া প্যাড মেরামতের কাজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 October, 2025, 10:29 AM

মেট্রোরেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি, চলছে খসে পড়া প্যাড মেরামতের কাজ

মেট্রোরেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি, চলছে খসে পড়া প্যাড মেরামতের কাজ

ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি এখন মেরামতের কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, কাজ চলছে। টেকনিক্যাল টিমের সঙ্গে কথা হলে তারা জানান, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।

অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন জাপানি কারিগরি দলের একজন সদস্য।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।

দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status