ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
জুবায়েদকে ডেকে নিয়েছিল বর্ষা, উল্লেখ নেই এজাহারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 9:07 PM

জুবায়েদকে ডেকে নিয়েছিল বর্ষা, উল্লেখ নেই এজাহারে

জুবায়েদকে ডেকে নিয়েছিল বর্ষা, উল্লেখ নেই এজাহারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যা মামলার এজাহারে মূল হোতা বর্ষার নামকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জুবায়েদ হত্যাকাণ্ডের অগ্রগতি এবং প্রশাসনের অবস্থান তুলে ধরেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইস উদ্দিন। 

তিনি বলেন, হত্যার দিন জুবায়েদকে বাসায় ডেকে নিয়েছিল বর্ষা, কিন্তু সেই গুরুত্বপূর্ণ তথ্যটি এজাহারে উল্লেখ করা হয়নি, এটি দুঃখজনক। ত্রিভুজ প্রেমের কাহিনি দিয়ে হত্যাকাণ্ডকে অন্যদিকে প্রবাহিত করার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।
 
এ সময় জুবায়েদ হত্যাকাণ্ডের পর আইনজীবী নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেয়া নানা পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন তিনি।
 
এছাড়া ২৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস জুবায়েদকে উৎসর্গ করা হয়েছে বলেও জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status