|
বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস এর আগে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছেদ হয়, সেটাও এক দশক আগে। এদিকে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয়ই প্রেম ও পরে বিয়েতে গড়ায়। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে, তিনি সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাঁদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম হয় জিব্রানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তাঁরা। বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’ ১৯৯১ সালে জেমস প্রথম বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়, পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তাঁরা বিয়ে করেন। ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
