ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
চুরি হওয়া গরুর সন্ধান দিল কুকুর!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 February, 2019, 10:03 PM

চুরি হওয়া গরুর সন্ধান দিল কুকুর!

চুরি হওয়া গরুর সন্ধান দিল কুকুর!

মালিকের গরু চুরি হওয়ার পর এক কসাইয়ের দোকান থেকে চামড়া উদ্ধার করেছে এক প্রভুভক্ত কুকুর। কুকুরের এমন কাজে হতবাক সবাই। সারা এলাকাজুড়ে এখন আলোচনা একটাই কুকুরের এমন প্রভুভক্তের বিষয়টি।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামে।

সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের মধু মিয়ার গরু চুরি হয়। পরদিন শুক্রবার সকালে তার পালিত কুকুরটি গরুর একটি কান নিয়ে হাজির হয় বাড়িতে। শুধু তাই নয়, কুকুরটি তাকে নিয়ে হোসেনপুর নতুন বাজারের মাংস ব্যবসায়ী খোকা মিয়ার দোকানে যায়। সিদলা ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া গরুটির চামড়া।

এদিকে অবস্থা বেগতিক দেখে মাংস ব্যবসায়ী খোকা মিয়া গাঢাকা দিয়েছে বলে এলাকাবাসী জানায়।

সিদলা ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুকুরের এমন প্রভুভক্ততা দেখে হতবাক সবাই। এমন ঘটনা বিরল। গরুর চমড়া দেখেই মধু মিয়া তার চুরি হওয়া গরুটি চিহ্নিত করেছেন।

কার কাছ থেকে গরুটি কিনে জবাই করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাংস ব্যবসায়ী খোকা মিয়ার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মধু মিয়া বলেন, গরু ঘরেই আমার পালিত কুকুরটি থাকত। তবে কুকুরটি এত বড় প্রতিদান দেবে আমি ভাবতেই পারিনি।

হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status