ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 February, 2019, 9:49 PM

ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে

ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে

বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে হৃদরোগ জনিত সমস্যা দেখা দেয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে রাখা হয়েছে তাকে। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোয়ার আনিছের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগে থেকে তিনি হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে নিখোঁজ হন সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী।

ইলিয়াস নিখোঁজের খবর তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে তখন দলীয় নেতাকর্মীর সঙ্গে এলাকার সাধারণ মানুষও কান্নায় ভেঙে পড়েন। কিন্তু আজও তার কোনো সন্ধান মেলেনি ইলিয়াস আলীর।এখনও তার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতারা।

এদিকে ইলিয়াস আলী নিখোঁজের পর তার নির্বাচনী এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে হাল ধরেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

দলীয় নেতাকর্মীরা ইলিয়াসের অবর্তমানে তার স্ত্রী লুনাকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখছিলেন। গত নির্বাচনে সিলেট-২ আসনে লুনাই হবেন এমপি, এমন মনোভাব দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছিল। দলীয় প্রতীক পাওয়ার পরপরই লুনা নির্বাচনী প্রচারে মাঠে নামেন। ভোটারদের ব্যাপক সাড়াও পান তিনি।

প্রচারণায় অনেকটা এগিয়ে ছিলেন তিনি। কিন্তু তার প্রার্থিতা স্থগিতের কারণে নেতাকর্মীদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status