ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রাতভর বোমাতঙ্ক, উদ্ধার অভিযানে মিলল বেগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 February, 2019, 3:13 PM

রাতভর বোমাতঙ্ক, উদ্ধার অভিযানে মিলল বেগুন

রাতভর বোমাতঙ্ক, উদ্ধার অভিযানে মিলল বেগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চ‌বি) আইন অনুষদ ভবনের সামনে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বোমা সদৃশ্য টেপ মুড়ানো এক‌টি বস্তু দেখা যায়। কালো টেপে মোড়ানো চ্যাপ্টাকৃতির বস্তুটি দেখতে অনেকটা বোমার মতো। আর এতেই ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘিরে রাখা হয় আশপাশ। ব্যস্ততা বেড়ে যায় পুলিশের।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম্ব ডিস‌পোজাল ইউনিটের ৫ সদস্য ক্যাম্পাসে আসেন। বেলা ১১টার তাদের অভিযান শেষে টেপ মুড়ানো একটি বেগুন পাওয়া যায়।

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, আইন অনুষ‌দে কেউ বোমা ফে‌লে গেছে এমন খব‌রে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে। ত‌বে টেপ খোলার পর তার ভেত‌রে বেগুন পাওয়া যায়। কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এমন কাজ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status