ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 February, 2019, 11:18 AM

আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু

আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে চারদিন ব্যাপী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে আমবয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আম বয়ানের বক্তা ছিলেন- পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। ময়দানে বয়ান, জিকির, তালিম আর মাশোআরায় মগ্ন ধর্মপাণ সব বয়সী মুসল্লিরা।

তবে বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে সারাদেশ থেকে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন মুসুল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে ইজতেমা মাঠ।

এবারের ইজতেমা অনুষ্ঠিত হওয়া নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ নিয়ে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল প্রশাসনের মাধ্যমে তার সমঝোতা হয়েছে। এর প্রেক্ষিতে উভয় অনুসারীদের আলাদা ব্যবস্থাপনায় দুদিন করে টানা চারদিন অনুষ্ঠিত হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা। শুরুর দুই দিনের ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীরা এবং পরবর্তী দুই দিন মাওলানা সাদ অনুসারীরা অংশ নেবে। এ উপলক্ষে ইজতেমা ময়দানের প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। মাওলানা জোবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা শনিবার দুপুরের আগে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। পরে শনিবার রাত ১২টার মধ্যে তারা ইজতেমাস্থল ত্যাগ করবে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বাদ ফজর শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার কার্যক্রম। ১৮ ফেব্রুয়ারি সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে। এবার ইজতেমায় থাকছে না কোনো ধাপ বা পর্ব। এবার বিশ্ব ইজতেমা ময়দানের তাবুর নিচে ৫০টি খিত্তায় বসে ইজতেমার মুরুব্বিদের বয়ান শুনবেন।

ইজতেমার সার্বিক বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হূমায়ূন কবীর জানান, বৃহস্পতিবার দুপুরের মধ্যে কয়েক লাখ মুসুল্লি ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন। এ ছাড়া মুসুল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এখানে বিভিন্ন দেশের মুসুল্লিরাও রয়েছে। মুসুল্লিদের সুবিধার্থে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এবারের ইজতেমা অনুষ্ঠিত হোক এটাই সবার প্রত্যাশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status