|
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষে রয়েছে কেবি কলেজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষে রয়েছে কেবি কলেজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। ময়মনসিংহ বোর্ডে ১০৬টি কেন্দ্রে ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। ময়মনসিংহ বোর্ডে এ বছর সর্বোচ্চ পাসের হারের ক্ষেত্রে শীর্ষ দশটি কলেজ হলো কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ,ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ,সরকারি মুমিনুন্নিসা কলেজ,শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ,আলমগীর মনসুর মিন্টু কলেজ,এডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ,নটরডেম কলেজ, ময়মনসিংহ,সরকারি আনন্দমোহন কলেজ,ময়মনসিংহ সরকারি কলেজ,রয়েল মিডিয়া কলেজ। কলেজ অধ্যক্ষ ড. মোঃ আতাউর রহমান বলেন,আজকে সারা বাংলাদেশে ময়মনসিংহসহ সকল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং অত্যন্ত আনন্দের বিষয় যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পাশের হারের দিক থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে, যার মূলে রয়েছে আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম।আমাদের সব সময় প্রচেষ্টা থাকে শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা। তিনি আরও বলেন,মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং গভর্নিং বোর্ডের সহযোগিতা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফলস্বরূপ আমাদের এই সাফল্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
