|
চট্টগ্রামের ৫ কলেজে পাস করেনি কেউই
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের ৫ কলেজে পাস করেনি কেউই বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, নগরীর চান্দগাঁও এলাকার মেরন সান কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দু’জনের কেউ পাস করেনি। মেরিট বাংলাদেশ কলেজ থেকে শুধুমাত্র একজন পরীক্ষা দিয়েছে। তিনি অকৃতকার্য হয়েছে। পাহাড়তলী এলাকার সরাইপারা সিটি করপোরেশন কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। তারা কেউ পাস করেনি। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়েছে। সে অকৃতকার্য হয়েছে। এ ছাড়া নগরীর পাঁচলাইশ এলাকার চট্টগ্রাম জেলা কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিলেও পাস করেননি কেউই। ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস করেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। এই বোর্ডে পাসের হারের মতো জিপিএ-৫ নেমেছে প্রায় অর্ধেকে। গত বছর ১০ হাজার ২৬৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, এ বছর পেয়েছেন মাত্র ৬ হাজার ৯৭ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
