|
শিক্ষকদের সম্মান জানাতে ছাত্রকল্যাণ ট্রাস্টের বিশেষ উদ্যোগ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিক্ষকদের সম্মান জানাতে ছাত্রকল্যাণ ট্রাস্টের বিশেষ উদ্যোগ বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা প্রদান করা হয় দুইজন বিশিষ্ট শিক্ষাবিদকে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি। সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার “সময়ের সাথে” অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান। সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদরা বলেন, এই স্বীকৃতি তাঁদের শিক্ষা ও সমাজ উন্নয়নের প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের আজীবন অবদানকে জাতির অগ্রযাত্রার মেরুদণ্ড হিসেবে উল্লেখ করেন এবং এমন মহৎ উদ্যোগের জন্য বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টকে ধন্যবাদ জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
