ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
রাকসু: ‘অস্ত্র বিলি’ করছে শিবির, অভিযোগ ছাত্রদলের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 October, 2025, 1:53 PM

রাকসু: ‘অস্ত্র বিলি’ করছে শিবির, অভিযোগ ছাত্রদলের

রাকসু: ‘অস্ত্র বিলি’ করছে শিবির, অভিযোগ ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের মধ্যে ‘জামায়াত-শিবিরের লোকজন’ নিজেদের মধ্যে ‘অস্ত্র বিলি’ করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি এই অভিযোগ করেন।

তবে শাখা ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল একে গুজব বলে চিহ্নিত করেছেন।

তিনি বলেছেন, “নির্বাচনের 'সুষ্ঠু পরিবেশ' নষ্ট করার জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে।”

ফেইসবুকের পোস্টে সুলতান আহমেদ রাহী লেখেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।"

এ বিষয়ে জানতে চাইলে রাহী বলেন, "ভোটগ্রহণের পর এ বিষয়ে মন্তব্য করব।"

অন্যদিকে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, “ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিতে স্পষ্ট কাউকেই বোঝা যাচ্ছে না।

“সেখানে কে বা কারা রয়েছেন এবং কি করছেন তাও স্পষ্ট নয়। এগুলো বলে তারা মূলত গুজব ছড়ানোর অপচেষ্টা করছেন।”

গুজব ছড়িয়ে ছাত্রদল ভোটগ্রহণের ‘সুষ্ঠু পরিবেশ’ নষ্ট করতে চাইছে বলে পালটা অভিযোগ করে তিনি বলেন, “পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করা হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, “এ রকম একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ফেইসবুক থেকে ছড়ানো হয়েছে।

“আমাদের থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় গিয়েছে; ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং এটিকে একটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status