ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
২০২ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 October, 2025, 1:39 PM
সর্বশেষ আপডেট: Thursday, 16 October, 2025, 1:50 PM

২০২ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

২০২ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার বেড়েছে, সেই সঙ্গে কমেছে শতভাগ পরীক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা।

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৩০২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০২টির কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর সব শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪৫টি।

২০২৪ সালে কেউ পাস করতে পারেনি- এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। সেই হিসাবে এবার শতভাগ অনুত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩৭টি। পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২৪ সালে ছিল ১ হাজার ৩৮৮টি। তার মানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১০৪৩টি।

শতভাগ শিক্ষার্থী ফেল করেছে- এমন কোনো প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডে নেই। শূন্য পাসের বিবেচনায় শীর্ষে রয়েছে দিনাজপুর বোর্ড, সেখানকার ৪৩টি প্রতিষ্ঠানের কেউই পাস করেনি।

ঢাকা শিক্ষা বোর্ডের ৩৪টি প্রতিষ্ঠান, রাজশাহীর ৩৫টি, কুমিল্লার ৯টি, যশোরের ২০টি, চট্টগ্রামের ৫টি, বরিশালের ১২টি, সিলটের ৪টি, ময়মনসিংহের ১৫টি এবং মাদ্রাসা বোর্ডে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবার ফেল করেছে।

শতভাগ পাস করা ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ১৯৬টি প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ডের অধীনে। এছাড়া কারিগরি বোর্ডের ৬৯টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

ঢাকা বোর্ডে ২৫টি প্রতিষ্ঠানের, রাজশাহীতে ১৮টি, কুমিল্লায় ৫টি, যশোরে ৫টি, চট্টগ্রামে ৮টি, বরিশালে ২টি, সিলেটে ৩টি, দিনাজপুরে ১১টি এবং ময়মনসিংহে ৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় পাস করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করেন। ঢাকায় সমন্বিত ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৫৮ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী, যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ ৫ পেয়েছে। ২০২৪ সালে এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ; তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ ৫ পেয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status