ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মাদাগাস্কারের ক্ষমতা দখল করা কে এই কর্নেল মাইকেল?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 8:02 PM

মাদাগাস্কারের ক্ষমতা দখল করা কে এই কর্নেল মাইকেল?

মাদাগাস্কারের ক্ষমতা দখল করা কে এই কর্নেল মাইকেল?

জেন-জিদের নেতৃত্বে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর সেনা কর্মকর্তা কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বিদ্রোহী একটি ইউনিট তরুণদের আন্দোলনে সমর্থন জানানোর পর ফরাসি সামরিক বিমানে করে প্যারিসে পালিয়ে যান প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তার পলায়নের পর দেশের ক্ষমতা দখলে নিয়েছেন কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা।

জেনে নেওয়া যাক কে এই মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা?
• মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। সেনাবাহিনীর এই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সদ্য-পদচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল।

• চলতি সপ্তাহে ক্ষমতা দখলের পর তিনি দক্ষিণ আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের সংসদ, নির্বাচন কমিশন, সিনেট, উচ্চ আদালত ও সংবিধান পরিষদসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। যদিও স্থগিত ঘোষণা করা সংবিধান পরিষদই তার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের বৈধতা দিয়েছিল। 

• র‌্যান্দ্রিয়ানিরিনা বলেছেন, বেসামরিক সরকারে ফেরার জন্য নির্বাচন আয়োজনে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।

• গত কয়েক বছর ধরে দেশটির প্রেসিডেন্ট রাজোয়েলিনার কড়া সমালোচনা করে আসছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। ২০২৩ সালের ২৭ নভেম্বর সেনাবাহিনীতে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর সেদিনই তার বিরুদ্ধে মামলা, আদালতে হাজিরা ও কারাদণ্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

• ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে স্থগিত সাজার পর মুক্তি পান এবং পুনরায় ক্যাপসাটে যোগ দেন তিনি।

• গত ১১ অক্টোবর রাজোয়েলিনার বিরুদ্ধে জেন-জি আন্দোলন দ্রুতগতিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময় র‌্যান্দ্রিয়ানিরিনা এক ভিডিও বার্তায় মাদাগাস্কারের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ অমান্য করার নির্দেশ দেন তিনি। তার এই আহ্বানের পর ক্যাপসাটের কিছু সৈন্য সরাসরি বিক্ষোভে যোগ দেন।
 
• ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারের দক্ষিণের আন্দ্রোই অঞ্চলের সেভোহিপোটি গ্রামে জন্মগ্রহণ করেন র‌্যান্দ্রিয়ানিরিনা। বর্তমানে তার বয়স ৫১ বছর। যদিও সঠিক জন্মতারিখ কিংবা পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না।

• ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্দ্রোই অঞ্চলের গভর্নর ছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। এরপর ২০২২ সাল পর্যন্ত টোলিয়ারা শহরে দেশটির সামরিক বাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে ক্যাপসাট ইউনিটের সিনিয়র পদে পদোন্নতি দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status