|
মিরপুরের অগ্নিকাণ্ডে তদন্ত ও বিচার দাবিতে অধিকার-এর বিবৃতি
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিরপুরের অগ্নিকাণ্ডে তদন্ত ও বিচার দাবিতে অধিকার-এর বিবৃতি বিবৃতিতে বলা হয়, গত ১৪ অক্টোবর ঢাকার মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় তিনতলা ভবনে অবস্থিত ‘আনোয়ারা ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানা ও সংলগ্ন টিনশেড কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১৬ জন শ্রমিক নিহত, ১০ জন আহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ছাদের গেট তালাবদ্ধ থাকায় শ্রমিকরা বের হতে না পেরে ভেতরে আটকা পড়েন। তদন্তে জানা গেছে, ভবন বা গুদাম কোনোটিরই ফায়ার সেফটি লাইসেন্স বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া, কারখানাটি বিজিএমইএর সদস্যও ছিল না। অধিকার বলেছে, আইনগত কাঠামো থাকা সত্ত্বেও গার্মেন্টস কারখানার অনিয়ম, পরিদর্শনে দুর্নীতি ও সরকারি সংস্থাগুলোর অব্যবস্থাপনার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। সংগঠনটি অতীতের দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে জানায়, ২০১২ সালের তাজরীন ফ্যাশনস, ২০১৩ সালের স্মার্ট গার্মেন্টস, ২০১৬ সালের টাম্পাকো ফয়েলস, ২০১৯ সালের পুরান ঢাকার কেমিক্যাল গুদাম ও ২০২১ সালের নারায়ণগঞ্জের হাসেম ফুডস দুর্ঘটনার পরও প্রকৃত দোষীদের বিচার হয়নি। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অধিকাংশই ক্ষতিপূরণ পাননি। নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশ এবং তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অধিকার।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
