ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
হামলার জবাব সীমান্তেই সীমিত থাকবে না: ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 2:27 PM

হামলার জবাব সীমান্তেই সীমিত থাকবে না: ইরান

হামলার জবাব সীমান্তেই সীমিত থাকবে না: ইরান

ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, আত্মঘাতী হামলায় ২৭ সেনা নিহত হওয়ার জবাব কেবল দেশের ভেতরেই সীমিত থাকবে না।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী হামলা এ যাবতকালের মধ্যে বিপ্লবী গার্ড বাহিনীর ওপর সবচেয়ে বড় আঘাত।-খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

কমান্ডার আলী ফাদাভি বলেন, ইসলামী বিপ্লবের প্রতিরক্ষায় আমাদের পদক্ষেপ সীমান্তের মধ্যেই সীমিত থাকবে না। আগের মতোই বিপ্লবী গার্ডসের পক্ষ থেকে শত্রুদের কঠোর জবাব দেয়া হবে।

আত্মঘাতী বোমা হামলায় ইরানের অভিজাত বিপ্লবী গার্ডসের ২৭ সেনা নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সম্প্রতি সুন্নি মুসলিম সংখ্যালঘুদের হামলা ও হতাহত সংখ্যা বাড়ছেই।

আধা সরকারি সংবাদ সংস্থা ফারসের খবরে বলা হয়েছে, সুন্নি গোষ্ঠী জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে। সংখ্যালঘু বালুচিসদের জন্য অধিকতর উন্নত জীবন ও বেঁচে থাকার সুন্দরের পরিবেশের জন্য লড়াই করার দাবি করছে জইশ আল আদল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status