|
১২ দলীয় জোটের মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() ১২ দলীয় জোটের মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন আজ রবিবার বিকাল ৫টায় রামগঞ্জ শহরের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. এমরান হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সূরা সদস্য দেওয়ান মোঃ ইফসুফ, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসানুল বান্না, সেক্রেটারী ইসমাইল ইলিয়াস, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাষ্টার ফয়সাল, নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর জাকির হোসেন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. এমরান হোসাইন বলেন বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম গত ১১ অক্টোবর রাতে একটি মতবিনিময় সভায় ‘‘যদি কেউ দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবে বলে তাহলে তাদের জিহবা ছিঁড়ে ফেলার হুশিয়ারি দেন”। তার এ উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি, একজন নাগরিকের মৌলিক মানবাধিকারে হস্তক্ষেপ, আইনের প্রতি অশ্রদ্ধা ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণের সামিল। এমন বক্তব্য রাজনৈতিক ময়দানে সৌহাদ্যপূর্ণ সর্ম্পক নষ্ট করবে। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু বলেন, শাহাদাত হোসেন সেলিম সাহেবের বক্তব্য কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করার কারনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে জন্যও আমরা সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করছি। আমরা আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ সর্ম্পকের মাধ্যমে রাজনীতি করতে চাই। কাটছাট করা বক্তব্য উপস্থাপন করা দুঃখজনক ও নিন্দনীয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
