ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Sunday, 12 October, 2025, 7:52 PM

এনায়েতপুরে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

এনায়েতপুরে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত রাষ্ট্র  সংস্কারের ৩১ দফা প্রচার উপলক্ষে সিরাজগঞ্জ - ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড.এম এ মুহিতের পক্ষে এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রবিবার(১২অক্টোবর) সকালে এনায়েতপুর হাট চত্বরে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত  ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা,থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী সরকার মন্টু, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক বিজয় আহম্মেদ, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, এনায়েতপুর থানা চিকিৎসক ফোরামের সভাপতি জয়নাল আবেদিন, সেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর হোসেন, খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান মজনু,সেলিম আহম্মেদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজহার আলী, ৯নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাবিল সরকার প্রমুখ। 

এ সময় নেতৃবৃন্দ তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র সংস্কারের নানা দিক জনগণের সামনে তুলে ধরেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার গঠনের আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status