ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নাসিরনগর মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক হলেন আব্দুল কাদির
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Sunday, 12 October, 2025, 7:47 PM

নাসিরনগর মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক হলেন আব্দুল কাদির

নাসিরনগর মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক হলেন আব্দুল কাদির

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগরে  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

এতে বীর মুক্তিযোদ্ধা  আব্দুল কাদির কে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিজ মিয়াকে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক কমিটি।    কমিটির অন্য সদস্য হলেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কালন মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনায়েম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহসান উল্লাহ। 

মুক্তিযোদ্ধা আব্দুল কাদির নাসিরনগর উপজেলায় নুরপুর গ্রামের কৃতি সন্তান  ও নাসিরনগর উপজেলা বিএনপি'র সভাপতি এম এ হান্নানের বড় ভাই। 

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে আব্দুল কাদিরকে  বাড়িতে  না পেয়ে পাক হানাদার বাহিনী  তার বড় ভাই শহীদ চাঁন মিয়াকে ধরে নিয়ে গিয়ে বিষাক্ত গ্রেনেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে  নির্মমভাবে হত্যা করে।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান জানায়,৭১ সালে আমার বড় ভাই শহীদ হয়েছে, নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক কমিটি সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই কমিটিকে সবাই সহযোগিতা করার জন্য সকলের প্রতি  আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status