|
গাজীপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধন রবিবার (১২ অক্টোবর) সকালে গাজীপুর কালেক্টরেট স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বেধন করেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন। জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ টিকাদান কর্মসূচিতে কয়েকজন শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। এতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান জানান, গাজীপুর জেলায় টাইফয়েট টিকাদানের লক্ষ্যমাত্রা ১২ লাখ ৯৬ হাজার ৫৯৫জন। ১৩৫০টি বিদ্যালয়ে ১০৮০টি ইপিআই টিকাদান কেন্দ্র এবং চারটি স্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। স্বাস্থ্য বিভাগ, ডব্লিউএইচও ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় পরিচালিত এই টিকাদান কর্মসূচির মাধ্যমে গাজীপুরকে টাইফয়েডমুক্ত হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে দাবি করেছেন কর্মসূচির আয়োজকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
