ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
দাম কমলো নকিয়ার ২ স্মার্টফোনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 February, 2019, 3:39 PM

দাম কমলো নকিয়ার ২ স্মার্টফোনের

দাম কমলো নকিয়ার ২ স্মার্টফোনের

বাংলাদেশের মোবাইল ফোন বাজারে নকিয়ার দুইটি মডেলের স্মার্টফোন সেটের দাম কমেছে। সেট দুটি হলো নকিয়া ২ এবং নকিয়া ৬। এর মধ্যে নকিয়া ২ এর দাম কমেছে দুই হাজার একশ টাকা এবং নকিয়া ৬ পূর্বের চেয়ে সাত হাজার টাকা কমে কেনা যাবে।

এইচএমডি গ্লোবাল কর্তৃপক্ষ জানিয়েছে, নকিয়া ২ এর দাম পূর্বে ছিল ৯ হাজার ৬০০ টাকা। এখন তা পাওয়া যাবে মাত্র ৭ হাজার ৪৯৯ টাকায়।

নকিয়ার এই ফোনটির ৫ ইঞ্চির পর্দা এলটিপিএস এলসিডি প্যানেল দ্বারা নির্মিত। এতে করে ব্যবহারকারীরা দিনে বা রাতে নিঁখুত রঙের উজ্জ্বল ও ঝকঝকে ছবি দেখতে পাবেন। ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর ৪১০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি যা কিনা টানা দুইদিন সেটটিকে সচল রাখতে সক্ষম। অ্যালুমিনিয়ামের মূল বডির ফোনটির পেছনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে রম ১২৮ জিবি পর্যন্ত বর্ধন করা যাবে। পাশাপাশি থাকছে গুগল ফোটোজে আনলিমিটেড ফটো স্টোর করার সুবিধা। ফোনটির ১.৩ গিগাহার্টজ সিপিইউকে প্রয়োজনীয় গতি প্রদান করছে ১ জিবি র‌্যাম। ফোনটিতে যুগপৎভাবে দুটি ৪জি এলটিই সিম ব্যবহার করা যাবে।

নকিয়া ৬ এর দাম ছিল ২২ হাজার ৫০০ টাকা, মূল্যহ্রাসের পর ফোনসেটটির দাম ১৫৫০০ টাকা নির্ধারণ করেছে এইচএমডি গ্লোবাল কর্তৃপক্ষ। আ্যান্ড্রোয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত শক্তিশালী ১.৪ গিগাহার্টজের অক্টাকোর স্নাপ ড্রাগন প্রসেসর থাকাতে ব্যবহারকারীরা নকিয়া ৬ সেটে হালের প্রায় সকল সফ্টওয়্যার, গেম ইনস্টল করতে পারবেন। সংস্করণ ভেদে সেটটিতে ৩/৪ জিবি র‌্যাম এবং ৩২/৬৪ জিবি রম আছে। মাইক্রো এসডির মাধ্যমে রম ১২৮ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য। ৫.৫ ইঞ্চির এফএইচডি আইপিএস পর্দার জন্য কড়া রৌদ্রের আলোতে বা স্বল্প আলোতেও স্পষ্ট ছবি দেখতে পাবেন ব্যবহারকারীরা। নকিয়া ৬ এর অন্যতম আকর্ষণ এর পেছনের ১৬ মেগাপিক্সেল পিএডিএফ ক্যামেরা ও ডলবি এটিএমওএস প্রযুক্তির দ্বৈত স্পিকার। পেছনের ক্যামারাটি সচল বস্তুর নিঁখুত ছবি তুলতে বিশেষভাবে কার্যকরী।

ফোনসেটটির ৩০০০ এমএএইচ ব্যাটারি অত্যন্ত কার্যকর, আরো থাকছে দুটি ৪জি এলটিই সিম ব্যবহারের সুযোগ। আগামী মাসের ভেতর নকিয়া ৬ আ্যান্ড্রোইড ৯ পাই অপারেটিং সিস্টেমে আপগ্রেডেড হবে। এতে করে গ্রাহকেরা গ্রহণযোগ্য দামে আ্যান্ড্রোইডের সর্বশেষ সংস্করণটি ব্যবহারের সুযোগ পাবেন। দেশের বর্তমান বাজারে এই মূল্যে আর কোন স্মার্টফোনে পাই অপারেটিং সিস্টেম নেই।
-বিজ্ঞপ্তি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status