ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ভ্যালেন্টাইন ডিলস কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 February, 2019, 3:26 PM

ভ্যালেন্টাইন ডিলস কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়

ভ্যালেন্টাইন ডিলস কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, ভ্যালেন্টাইন ডিলস কন্টেস্ট এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। গতকাল ১২ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজধানীর বিক্রয়-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কন্টেস্টের “হসপিটালিটি পার্টনার” হিসেবে রয়্যাল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা এবং ‘ট্র্যাভেল পার্টনার’ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিক্রয় এর সাথে যুক্ত ছিল।
 
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন, বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটপ্লেস নাজ হুসাইন, রয়্যাল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা এর ডিজিটাল মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার এ কে এম আসাদুর রহমান এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড এর মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর এর জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলামসহ প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
 
প্রথম পুরস্কার বিজয়ী রেজাউল করিম রনি জিতে নিয়েছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল টিকেট (ইউএস-বাংলা এয়ারলাইন্স) এবং ৩ দিন ২ রাত রয়্যাল টিউলিপ বীচ রিসোর্ট, কক্সবাজারে থাকার সুযোগ; দ্বিতীয় পুরস্কার বিজয়ী তোফাজ্জল হোসেন জিতেছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল টিকেট (ইউএস-বাংলা এয়ারলাইন্স) এবং ২ দিন ১ রাত রয়্যাল টিউলিপ বীচ রিসোর্ট, কক্সবাজারে থাকার সুযোগ এবং তৃতীয় পুরস্কার বিজয়ী শাহরিয়ার আহমেদ জিতেছেন ২ দিন ১ রাত রয়্যাল টিউলিপ বীচ রিসোর্ট, কক্সবাজারে ২ জনের থাকার সুযোগ। বিক্রয় ডট কম এর ই-কমার্স সেকশন বিক্রয় ডিলস ইলেকট্রনিক্স, কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স, ব্যক্তিগত গ্রুমিং আইটেম, ট্র্যাভেল এক্সেসরিজ এবং আরও হাজারো পণ্য শতভাগ নিরাপত্তার সাথে ক্রেতাদের নিকট পৌঁছে দেয়। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে বিক্রয় ডিলস এসব সামগ্রী ছাড়াও নিয়ে এসেছিলো টি-শার্ট, মগ, পরিধেয় ফ্যাশন আইটেম, ঘড়িসহ নানাবিধ পণ্য। গ্রাহকরা তাদের পছন্দের পণ্য "Buy Now" ফিচারের মাধ্যমে কিনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রথম পুরস্কার বিজয়ী রেজাউল করিম রনি বলেন, “প্রথম পুরস্কার জিতে নিয়ে আমি সত্যি অভিভূত যদিও এটি একদমই অপ্রত্যাশিত ছিল। আমি বিক্রয় ডট কম-কে ধন্যবাদ জানাই ভালোবাসা দিবস উপলক্ষে এত সুন্দর একটি আয়োজন করার জন্য।”
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status