|
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক রিপনের বিরুদ্ধে চাঁদাবাজী ও মাদক ব্যবসার অভিযোগ এলাকাবাসীর
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক রিপনের বিরুদ্ধে চাঁদাবাজী ও মাদক ব্যবসার অভিযোগ এলাকাবাসীর অভিযুক্ত রিপন আলী বাবু শিবগঞ্জ উপজেলার ৫ নং চককীর্তি ইউনিয়নের লহালামারী গ্রামের তোহরুলের ছেলে। সে সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ভূক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার নারীদের সাথে প্রতারনাকারী রিপন আলী সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন অযুহাতে জাতীয় পার্টির সহ-প্রচার সম্পাদক রাজনৈতিক প্রভাবে ৭ থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় নিরিহ মানুষকে জিম্মি করে অর্থ আত্মসাত করেছেন। এছাড়াও হাঁস-মুরগি, গরু-ছাগল পালনে সরকারি ভাতা দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয় রিপন। এলাকাবাসীর অভিযোগ, অর্থ আত্মসাতের পাশাপাশি বিভিন্ন নিরীহ মানুষের কাছে চাঁদা আদায় ও মাদক ব্যবসায়ীদের বিভিন্ন প্রশাসনিক সহযোগীতাসহ নিজে মাদক ব্যবসার সাথে জড়িত রিপন। তার নানা অপকর্মে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়না। কারণ সে নিজেকে সাংবাদিক দাবী করে প্রশাসন থেকে অনৈতিক সুযোগ সুবিধা আদায় করে। আর তাই তার সকল অপকর্মে অতিষ্ঠ হয়ে হয়রানী বন্ধ ও পাওনা টাকা ফেরত চেয়ে দ্রæত বিচার দাবি করেন এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল, আশরাফুল এবং ইউপি সদস্য শামীম রেজা। এ সকল বিষয়ে জানতে জাতীয় পার্টির সহ-প্রচার সম্পাদক এবং একাধিক হত্যা ও বিষ্ফোরক মামলার আসামী সাংবাদিক রিপন আলী বাবুর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। তবে তদন্ত সাপেক্ষে এনিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
