ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
দশমিনায় অভিযানে জাল, ট্লার আটক, এক মাসের কারাদন্ড চার জেলের
মো.আমিনুল ইসলাম, দশমিনা
প্রকাশ: Friday, 10 October, 2025, 10:51 PM

দশমিনায় অভিযানে জাল, ট্লার আটক, এক মাসের কারাদন্ড চার জেলের

দশমিনায় অভিযানে জাল, ট্লার আটক, এক মাসের কারাদন্ড চার জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে দশমিনা তেঁতুলিয়া নদীতে মা ইলিশ নিধনের সময় নৌ-পুলিশ সদস্যরা জাল, ট্রলার ও ৪ জেলেকে আটক করে।

 শুক্রবার দুপুর ২ ঘটিকার সময়  তেঁতুলিয়া নদীতে অবৈধ ভাবে মৎস্য শিকারের সময় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সোহেল ঘরামী(৩০), মো.তুহিন(২২), মো.সোহাগ খান(২৬) ও রাসেল হওলাদার।

জানা যায় ২২ দিনের নিষেধআজ্ঞা অমান্য করে উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ নিধনের সময় নৌ-পুলিশ সদস্যরা ২হাজার মিটার কারেন্ট জাল,  একটি মাছ ধরার ট্রলার   এবং ৪ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আাদলতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে ১ মাসের  সাজা প্রদান করেন। সাজা পরোয়ানার আদেশ প্রদানের পর তাদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়। 

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস জানান,  মা ইলিশ সংরক্ষণ সময় কালে আজ নিষেধাজ্ঞা অমান্য করে বাঁশবাড়িয়া এলাকার বীজ বর্ধন খামারের পশ্চিম পাশের তেঁতুলিয়া নদীতে মৎস্য নিধনের সময় ২ হাজার মিটার অবৈধ কারেন্টজাল, একটি ইঞ্জিন চালিত ট্রলার  সহ ৪ জনকে আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে এক মাসের সাজার আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ অভিযান আব্যহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status