ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বিআইজেএফ'র নতুন সভাপতি ঢেউ সম্পাদক জাকির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 9:38 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 12 February, 2019, 9:57 PM

বিআইজেএফ'র নতুন সভাপতি ঢেউ সম্পাদক জাকির

বিআইজেএফ'র নতুন সভাপতি ঢেউ সম্পাদক জাকির

আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেয়েছে দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের একমাত্র নিবন্ধিত সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ)।

২০১৯-২০২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের প্রযুক্তি সম্পাদক মোজাহেদুল ইসলাম ঢেউ এবং সাধারণ সম্পাদক সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও আইসিটি পেজ ইনচার্জ হাসান জাকির।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নির্বাচন কমিশন আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন এবং মেহেদী হাসান পলাশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে বিআইজেএফ এর নিজস্ব কার্যালয়ে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি নাজনীন নাহার (টেক ওয়ার্ল্ড), যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ (আলোকিত বাংলাদেশ), গবেষণা সম্পাদক জান্নাতুল ইসলাম রাহাদ (ডেইলি সান), কোষাধ্যক্ষ এনামুল করিম (ডিজিটাল সময়), সাংগঠনিক সম্পাদক  হাসিব রহমান (খোলা কাগজ) এবং নির্বাহী সদস্য  মিজানুর রহমান সোহেল (যুগান্তর) ও রাহিতুল ইসলাম রুয়েল (কমপিউটার জগৎ)।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঘোষণা করা হয়। এ লক্ষ্যে গত ১৩ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন সংগ্রহ এবং ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। এতে বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে।

তবে শেষ সময়ে একই পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় প্রাথমিকভাবে মনোনয়ন জমাদানকারী প্রার্থীরাই বিজয়ী বলে বিবেচিত হয়। এরপর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

সভাপতি মোজাহেদুল ইসলাম অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‌‌‌'বিআইজেএফকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে প্রয়োজনীয় সব কিছুই করব।' এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সাধারণ সম্পাদক হাসান জাকির বলেন, ‌'বিআইজেএফকে আইসিটি সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে রূপান্তরে সবাইকে নিয়ে কাজ করতে চাই। যেন সাংবাদিকদের মধ্যে বিআইজেএফ উদাহরণ তৈরি করতে পারে।  পাশাপাশি আইসিটি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদানেও বলিষ্ঠ ভূমিকা রাখবে বিআইজেএফ।'

বাংলাদেশের গণমাধ্যমে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদ পরিবেশনায় যুক্ত পেশাজীবী সাংবাদিকদের সংগঠন হিসেবে ২০০৫ সালে যাত্রা শুরু করে বিআইজেএফ।  বর্তমানে সংগঠনটিতে দেশের শীর্ষ সংবাদপত্র এবং টেলিভিশনের তথ্যপ্রযুক্তি বিটের কর্মীরা যুক্ত আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status