ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পবিত্র কাবা পরিদর্শনে সৌদি যুবরাজ সালমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 8:46 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 12 February, 2019, 8:48 PM

পবিত্র কাবা পরিদর্শনে সৌদি যুবরাজ সালমান

পবিত্র কাবা পরিদর্শনে সৌদি যুবরাজ সালমান

মক্কায় পবিত্র কাবা শরীফ পরিদর্শন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। তবে, কাবায় তার আগমনের বিষয়টি অনেকেই জানতেন না।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) হঠাৎই পবিত্র কাবা শরিফ পরিদর্শনে আসেন তিনি। খবর সিএনএনের।

খবরে তারা জানায়, পবিত্র কাবার পুনঃসংস্কারের পর সম্প্রসারিত প্রকল্পগুলো দেখাশোনার জন্য বিন সালমান মক্কায় সফর করেন। তবে কখন তার এই ভ্রমণ ও জিয়ারত হয়েছে, সিএনএন সেটা বলতে পারেনি।

কাবা শরিফের খতিব শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসসহ সরকারি কর্মকর্তারা যুবরাজকে কাবায় স্বাগত জানান। এ সময় প্রিন্সের সঙ্গে তার অনেক বন্ধুবান্ধবও ছিল।

ছবিতে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে নানাভঙ্গিমায় দেখা যায়।

মঙ্গলবার সকালে বিন সালমানের ছবিগুলো টুইটারে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং ছবিগুলোর প্রতি মানুষ যথেষ্ট আগ্রহ দেখায়।

প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী অভিযানের নামে রাজপরিবারের বহু সদস্যকে আটক ও নির্যাতনসহ নানান বিষয়ে আলোচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

খবর বেরিয়েছিল মারা গিয়েছেন তিনি, তা নিয়ে পত্রিকার খবরের শিরোনামে আসেন যুবরাজ। সেই খবর মিথ্যা প্রমান হয়। তবে তার কিছুদিনের মধ্যে আবার তিনি আলোচনায় আসেন সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যায় নাম জড়িয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status