ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
৪৮ ঘণ্টার মধ্যে তিন বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 October, 2025, 1:23 PM

৪৮ ঘণ্টার মধ্যে তিন বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

৪৮ ঘণ্টার মধ্যে তিন বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status