ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
খুলনায় প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 February, 2019, 10:51 AM
সর্বশেষ আপডেট: Monday, 11 February, 2019, 10:52 AM

খুলনায় প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

খুলনায় প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

খুলনায় প্রাইভেটকার আর ট্রাকের মুখোমুখি​ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন যাত্রী, একজন পথচারী ও প্রাইভেটকারের চালক।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রূপসা সেতু বাইপাস সড়কে খাজুর বাগান নামক স্থানে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রাইভেটকারের দুই যাত্রীর পরিচয় পাওয়া গেছে। এ দু’জন হলেন- গোপালগঞ্জের মাহবুব হাসান বাবু ও সাদিকুল হাসান। বাবু গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।ট্রাকের চাপায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাইভেটকার। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৫-০০২৫) মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল, রূপসা সেতু থেকে আসছিল সিমেন্টবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৮-২৫৮৪)। দু’টি গাড়ি যখন খাজুর বাগান অতিক্রম করছিল, তখন মানসিক ভারসাম্যহীন ওই ভবঘুরে ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সেটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এতে প্রাইভেটকারের ভেতরে থাকা চালকসহ চারজন এবং ওই ভবঘুরে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

ওসি শফিকুল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ (খুমেক) হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হয়েছে। ট্রাক‌টি জব্দ করা হ‌লেও চালকসহ অন্যরা পা‌লি‌য়ে গে‌ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status