ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাড়াশে আটজন শামুক বিক্রেতার বিরুদ্ধে আর্থিক জড়িমানা- মামলা দায়ের
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Tuesday, 30 September, 2025, 5:18 PM

তাড়াশে আটজন শামুক বিক্রেতার বিরুদ্ধে আর্থিক জড়িমানা- মামলা দায়ের

তাড়াশে আটজন শামুক বিক্রেতার বিরুদ্ধে আর্থিক জড়িমানা- মামলা দায়ের

সিরাজগঞ্জের তাড়াশে প্রথম বারের মত চলনবিলের তাড়াশের অংশে শামুক নিধন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে আট ব্যক্তিকে আর্থিক জড়িমানা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.জেড. এম. নাহিদ হোসেন উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল ব্রীজ এলাকায় অভিযান চালান। এ সময় শামুক নিধন ও বিক্রি কালে আটজনকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

আর এ আদালত চলনবিলের প্রাণ প্রকৃতিতে থাকা শামুক- ঝিনুক নিধন করে জীব বৈচ্যিত্র ধব্বংস করার অপরাধে বাংলাদেশ বন্য প্রানি (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ মোতাবেক আট ব্যক্তিকে ২০০০ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা আর্থিক জড়িমানা করেন। একই সঙ্গে ওই আট ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলাও করা হয়। 

যাদের বিরুদ্ধে আর্থিক জড়িমানা ও মামলা করা হয়েছে তারা হলেন- উপজেলার দিঘী সগুনা গ্রামের আবুল কালাম, বেল্লাল হোসেন, আসলাম হোসেন, কুন্দইল গ্রামের শাকিল হোসেন, সাব্বির হোসেন, আসলাম হোসেন (২), আব্দুর রাজ্জাক ও  রিপন হোসেন। বিষয়টি তাড়াশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশ্চিত করেছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status