ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
শেষ ওভারে হেরে গেল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 8:36 PM

শেষ ওভারে হেরে গেল ভারত

শেষ ওভারে হেরে গেল ভারত

শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে হেরে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। ৪ রানে জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।

২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি চলে যায় ভরত। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। টিম সাউদির করা ওভারে দিনেশ কার্তিক ১১ রানের বেশি আদায় করতে পারেননি। মাত্র ৪ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।

রোববার হ্যামিল্টনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড। এদিন ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান কলিন মুনরো ও টিম সিফার্ড। উদ্বোধনীতে ৪৬ বলে ৮০ রানের জুটি গড়েন তারা। মাত্র ২৫ বলে তিন চার ও সমান ছক্কায় ৪৩ রান করেন সিফার্ড।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ফের ৫৫ রানের জুটি গড়তেই বিপদে পড়েন মুনরো। কুলদীপ যাবদের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৪০ বলে পাঁচটি চার ও সমান ছক্কায় ৭২ রান করেন।

২১ বলে তিনটি চারের সাহায্যে ২৭ রান করে ফেরেন উইলিয়ামসন। ইনিংসের শেষ দিকে ব্যাটিং ঝড় তুলে ১৬ বলে ৩০ রান করে আউট ডি গ্রান্ডহোম। ৭ বলে ১৪ ও ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রস টেইলর-মিসেল। ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২১২ রান। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর। এর আগে এই সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৬ রানে ওপেনার শেখর ধাওয়ানের উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে যাওয়া ভারত, ধকল সামলিয়ে খেলায় ফেরে। একটা সময়ে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৪১ রান। তখন জয়ের স্বপ্নেই ছিল রোহিতরা।

শেষ দিকে জয়ের জন্য ৩৬ বলে ভারতের প্রয়োজন ছিল ৭২ রান। এরপর চার রানের ব্যবধানে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনি আউট হলে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় ভারতের।

শেষ দিকে দিনেশ কার্তিক এবং করুনাল পান্ডিয়া দলকে জয়ের বন্দরে পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হন। মাত্র ৪ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১২/৪ (মুনরো ৭২, সিফার্ড ৪৩, গ্রান্ডহোম ৩০; কুলদীপ ২/২৬)।

ভারত: ২০ ওভারে ২০৮/৬ (শঙ্কর ৪৩, রোহিত ৩৮, কার্তিক ৩৩*, রিশব ২৮, করুনাল পান্ডিয়া ২৬, হার্দিক পান্ডিয়া ২১; মিসেল ২/৩২, সেন্টনার ২/৩২)।

ফল: নিউজিল্যান্ড ৪ রানে জয়ী।

ম্যাচসেরা: কলিন মুনরো (নিউজিল্যান্ড)।

তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।

সিরিজ সেরা: টিম সিফার্ড (নিউজিল্যান্ড)। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status