ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
হুইল চেয়ারে করে সংসদে যোগ দিলেন এরশাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 6:04 PM

হুইল চেয়ারে করে সংসদে যোগ দিলেন এরশাদ

হুইল চেয়ারে করে সংসদে যোগ দিলেন এরশাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সংসদে যোগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার বিকালে জাতীয় সংসদে পৌঁছান তিনি। এরপর তিনি হুইল চেয়ারে করে সংসদে প্রবেশ করেন।

এর আগে বিকাল ৪টার দিকে তিনি বারিধারা’র প্রেসিডেন্ট পার্ক থেকে রওয়ানা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

এছাড়া তার সঙ্গে ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীসহ ব্যক্তিগত স্টাফরা।

হুইল চেয়ারে করে সংসদে আসছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। এরপর ৩ জানুয়ারি দলের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি এরশাদ। পরে ৬ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন।

অসুস্থতার কারণে এতোদিন অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি। এর মাঝে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন হুসেইন মুহম্মদ এরশাদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status