ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 27 September, 2025, 7:31 PM

গাজীপুরে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুরে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে গিয়ে এক নাট্যকর্মীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২) নামের দুজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা (৬০) কে আসামি করেন ভুক্তভোগী। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় মামলা দাখিল করেন। মামলার মূলে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেতৃত্বে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে রাশ রিসোর্টে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম।

অভিযানে রিসোর্টের সংলিষ্ট কাগজপ্রত্রে সমস্যা থাকায় ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে পুলিশের অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য দুজন নারী ও ১৬জন পরুষকে আটক করা হয়।

মামলার এজাহার সুত্রে জানাযায়, ভুক্তভোগী ওই নারী মডেল হিসেবে কাজ করেন। তাঁকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং বাবর তাঁর সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাঁকে শ্রীপুরের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়।

সেখানে রাত দুইটার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও অজ্ঞাতপরিচয় একজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। আসামিরা তাঁর আইফোন কেড়ে নেন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেইলাইদ রাশ রিসোর্টে এক নারীকে গন-ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার তদন্তে গিয়ে মাদকদ্রব্য বিয়ার-সহ আলামত পেয়ে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে দুজন মহিলা ১৬ জন পুরুষকে আটক করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভুমি সাইদুল ইসলাম জানান, রিসোর্টে মোবাইল কোর্টের অভিযানে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status